1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল

মিয়ানমারে খনিতে ভূমিধসে নিহত ১১৩

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি জেড পাথরের খনিতে ভূমিধসে অন্তত শতাধিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে কাচিন রাজ্যের জেড সমৃদ্ধ হপাকান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভারী বর্ষণের কারণে ভূমিধস হয়েছে বলে ফেসবুকে জানিয়েছে ফায়ার সার্ভিস দফতর।

১১৩ জনের মৃত্যুর খবর জানিয়ে তারা এক বিবৃতিতে বলেছে, ‘জেড খনির শ্রমিকরা মাটির নিচে চাপা পড়েছেন। এখন পর্যন্ত ১১৩ জনের ‍মৃতদেহ পাওয়া গেছে, উদ্ধার প্রক্রিয়া এখনও চলছে।’

তথ্য মন্ত্রণালয়ের এক স্থানীয় কর্মকর্তা জানান, শতাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘আরও মৃতদেহ কাদার নিচে চাপা পড়ে আছে। সংখ্যা বাড়ছেই।’

৩৮ বছর বয়সী খনি শ্রমিক মাউং খাইং বলেছেন, ‘দৌড়াও, দৌড়াও চিৎকার শুনলাম। এক মিনিটের মধ্যে নিচে (পাহাড়ের) থাকা সবাই গায়েব হয়ে গেলো। অনেকে সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু কেউ তাদের সাহায্য করতে পারেনি।’

ফেসবুক পেজে পোস্ট করা ছবিতে দেখা যায়, একটি অনুসন্ধানকারী ও উদ্ধারকারী দল উপত্যকা দিয়ে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন।

মিয়ানমারে মে থেকে অক্টোবরে বৃষ্টির মৌসুমে এই এলাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায় হয়ে থাকে। জীবনের ঝুঁকি নিয়ে সবুজ রত্নখচিত পাথর তুলতে যান হতদরিদ্র শ্রমিকরা।

গত বছর এপ্রিলে হপাকান্তের খনি এলাকার একটি পুকুরের উঁচু পাড় ধসে ৫৫ জন শ্রমিকের মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com