1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর ফেসবুক আইডি হ্যাকড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাক হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৭টা ৩০ মিনিটে নিজের আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, “আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হল।” এর ঠিক এক মিনিট আগে, অর্থাৎ ৭টা ২৯ মিনিটে, একই ভেরিফায়েড আইডি থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়, যেখানে শুধু “Resignation” শব্দটি এবং একটি হ্যাশট্যাগ ব্যবহার করা হয়।

চুপ্পু ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশে ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। যদিও ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতের উদ্দেশে দেশ ছাড়ার পরও তিনি স্বপদে আছেন, রাজনৈতিক মহলে তার পদ নিয়ে বিতর্ক ও সমালোচনা রয়েছে। বিশেষ করে কয়েকটি ছাত্র সংগঠন তার অপসারণ দাবি করেছিল; কিন্তু এখনো তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com