1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপির সদস্য সচিব!

  • আপডেট টাইম :: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

রংপুর : রংপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে ৭০ সদস্য বিশিষ্ট এনসিপির রংপুর জেলা আহ্বায়ক কমিটিতে তাকে সদস্য সচিব করা হয়। এরশাদ হোসেন নামে এনসিপির এই নেতা রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকার ভিআইপি শাহাদাৎ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ হোসেন।

রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম এনসিপি নেতা এরশাদ হোসেন প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপির সঙ্গে যুক্ত ছিলেন এরশাদ হোসেন। এনসিপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর থেকে তিনি সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছেন।

সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় রাজনৈতিক দলের দায়িত্বশীল পদে থাকা প্রসঙ্গে জানতে চাইলে এরশাদ হোসেন জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তিনি কোথাও কর্মরত নেই। তার ভাষায়, আমি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত না, হাইস্কুল শাখায় আছি। আমি আপনাদের (সাংবাদিকদের) সঙ্গে বসব, আপনাকে ডাকব।

তবে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ভিআইপি শাহাদৎ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে এরশাদ হোসেন কর্মরত রয়েছেন।

তিনি আরও বলেন, যদি কেউ তথ্য গোপন করে কিংবা আইন লঙ্ঘন করে কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে, তবে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাদিয়া ফারজানা দিনা বলেন, আমি জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত ছিলাম না। আপনি জেলার জন্য দায়িত্বপ্রাপ্ত আসাদুল্লাহ আল গালিব (যুগ্ম মুখ্য সংগঠক) এর সঙ্গে কথা বলেন। আমরা স্পেসিফিক কাজ করেছি। আমি আমার সাইড থেকে কাজ করেছি, উনি ওনার সাইডে কাজ করেছেন।

জেলা কমিটির জন্য দায়িত্বপ্রাপ্ত এনসিপির যুগ্ম-মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আসাদুল্লাহ আল গালিবকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এনসিপির ফেসবুক পেজে রংপুর জেলা কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জাতীয় ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল-মামুনকে আহ্বায়ক এবং শিক্ষক এরশাদ হোসেন সদস্য সচিব করা হয়।

একই দিনে আবু হাসান চঞ্চলকে আহ্বায়ক ও আব্দুল মালেককে সদস্য সচিব করে রংপুর মহানগর কমিটিও অনুমোদন করা হয়। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম আগামী ছয় মাসের জন্য এ দুটি কমিটি অনুমোদন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com