1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

 

বাংলার কাগজ ডেস্ক : ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে।

শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে সেটি বেরিয়ে যায় বলে চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন।

গণমাধ্যমকে তিনি বলেন, “চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, চিড়িয়াখানার ভেতরেই আছে। তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে।”

চিড়িয়াখানার ভেতরের দর্শনার্থীরা বের হয়ে গেছেন বলে জানান পরিচালক রফিকুল ইসলাম।

সিংহটি কীভাবে বেরিয়ে গেল, এ প্রশ্নে তিনি বলেন, “হয়তবা তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।”

এ ব্যাপারে রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় পাঁচটি সিংহ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com