1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মিয়ানমারে ব্যস্ত চায়ের দোকানে জান্তার বোমা হামলা, নিহত ১৮

  • আপডেট টাইম :: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের মধ্যাঞ্চলের একটি শহরে জান্তার বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) স্থানীয় একজন কর্মকর্তা, একজন উদ্ধারকর্মী এবং দুইজন বাসিন্দা এএফপিকে এ কথা জানিয়েছেন। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জান্তা বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়েছে। গৃহযুদ্ধের ফলে ঘন ঘন বিমান হামলা হয়েছে। এর ফলে প্রায়শই বেসামরিক নাগরিক নিহত হচ্ছে।

স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তার মতে, গতকাল শুক্রবার সন্ধ্যায় সাগাইং অঞ্চলের তাবাইন শহরে দুটি বোমা ফেলা হয়। এর মধ্যে একটি ব্যস্ত চায়ের দোকানে আঘাত হানে। হামলায় ১৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

তিনি এএফপিকে বলেন, হামলার ১৫ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছানো একজন উদ্ধারকর্মী জানান, ঘটনাস্থলেই সাতজন এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরও ১১ জন মারা যান।

তিনি বলেন, মিয়ানমারের একটি ঐতিহ্যবাহী সামাজিক কেন্দ্র – চায়ের দোকানটি এবং কাছাকাছি প্রায় এক ডজন বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বেঁচে যাওয়া একজন ব্যক্তি জানান, বোমাটি যখন আঘাত হানে, তখন তিনি চায়ের দোকানে টেলিভিশনে প্রচারিত একটি বক্সিং ম্যাচ দেখছিলেন।

তিনি বলেন, বিস্ফোরণের শব্দ কান ফাটিয়ে দেওয়ার মতো ছিল। বিমান উড়ে যাওয়ার শব্দ শোনার সঙ্গে সঙ্গেই আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমি আমার মাথার ওপরে একটা বিরাট আগুন দেখতে পেলাম…। আমি ভাগ্যবান ছিলাম, বাড়ি ফিরে আসতে পেরেছি।

জান্তার একজন মুখপাত্র এএফপির একজন প্রতিবেদকের ফোনকলের জবাব দেননি। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, শনিবার নিহতদের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com