1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

হাশরের ময়দানে থাকবে কেবল দাঁড়িপাল্লা: জামায়াত নেতা

  • আপডেট টাইম :: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর–২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী রুহুল আমীন ভূইয়া বলেছেন, হাশরের ময়দানে কোনো মার্কা থাকবে না, থাকবে শুধু দাঁড়িপাল্লা। মানুষের ন্যায়বিচারের প্রতীক এই দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে রায়পুরের কেরোয়া ইউনিয়ন পরিষদ মাঠে দাঁড়িপাল্লার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে লক্ষ্মীপুরে রেললাইন স্থাপন হবে। একবার সুযোগ দিলে দেশের চেহারা বদলে যাবে। তিনি দাবি করেন, অতীতে জামায়াতের যেসব নেতা-মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল না।

রুহুল আমীন ভূইয়ার অভিযোগ, একদল ক্ষমতাহীন হওয়ার পর আরেক দল ক্ষমতায় আসার আগেই বিভিন্ন স্থাপনা দখল করে নিচ্ছে। তিনি বলেন, দেশে মাদকের জায়গা নেই এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য ‘হ্যাঁ’ ভোট দিতে হবে, পাশাপাশি দাঁড়িপাল্লায়ও ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, রাজনীতি একসময় পবিত্র জায়গা ছিল, কিন্তু অনেকেই এটিকে ব্যবসায় পরিণত করেছে। ভারতের কথা না শোনার কারণে কেন্দ্রীয় নেতৃত্বকে ফাঁসিতে ঝুলানো হলেও জামায়াতকে থামানো যায়নি, বরং জনপ্রিয়তা বেড়েছে।

সভায় সভাপতিত্ব করেন কেরোয়া ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ দেলোয়ার হোসেন। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের শূরা ও কর্ম-পরিষদ সদস্য মো. হারুনুর রশীদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর সাইয়েদ মাওলানা নাজমুল হুদা, সেক্রেটারি এডভোকেট আব্দুল আউয়াল রাছেল, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ ইউনুস, নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসাইন, এডভোকেট জহির আলম, জয়নাল আবেদীন, আহসান উল্লাহসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com