1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

মোহাম্মদপুরে মা-মেয়েকে নির্মমভাবে হত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে এক নারী ও তার কিশোরী মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডে রেসিডেনসিয়াল কলেজের উল্টা পাশে অবস্থিত একটি আবাসিক ভবনের সপ্তম তলার বাসায় এই নির্মম ঘটনা ঘটে।

নিহত মা লায়লা আফরোজের বয়স ৪৮ বছর। তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজের বয়স ১৫ বছর। নিহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থলে থাকা পুলিশের একজন এসআই গণমাধ্যমকে জানান, লায়লার স্বামী এ জেড আজিজুল ইসলাম উত্তরার একটি স্কুলে শিক্ষকতা করেন। সকালে তিনি বাসা থেকে বের হন। পরে সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলেন, আমরা দুটি লাশ একসঙ্গে পেয়েছি। ঘটনার পারিপার্শ্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com