1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

আবারও ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৭ পুলিশ সদস্য

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : শান্তি চুক্তি ভেঙে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এক ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সাত পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। একইসঙ্গে সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় অন্তত ছয় থেকে সাত জন পুলিশ সদস্য আহত হয়েছেন। একইসঙ্গে এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, বিনা কারণেই হামলার শিকার হয়েছেন তারা। এর আগেও বেশ কয়েকবার ঢাকা কলেজ হামলা করেছে।

পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, ঘটনা নিয়ন্ত্রণে আনতে তাদেরও ৭-৮ জন আহত হয়েছেন। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ঘটনার কোনও কারণ এখনো জানাতে পারেননি তারা। এদিকে এখনও থমথমে নিউমার্কেট, গ্রীন রোড এলাকা। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে আইডিয়ালের শিক্ষার্থীরা।

এর আগে, মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়তে এক মাস আগে ‘শান্তি চুক্তি’ করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। গত ৯ নভেম্বর দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হকের উদ্যোগে ঢাকা কলেজ মিলনায়তনে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ‘শান্তি চুক্তি’ সম্পন্ন হয়।

সেখানে দুই কলেজের দুই শতাধিক শিক্ষার্থী ছাড়াও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এবং আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেজওয়ানুল হকসহ শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

সেদিন অনুষ্ঠানের শুরুতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় এবং পরস্পর আলিঙ্গন করে সৌহার্দ্যের বার্তা দেয়। পরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের আনা মিষ্টি খাওয়ানো হয় ঢাকা কলেজের শিক্ষার্থীদের।

প্রসঙ্গত,‘শান্তি চুক্তির’ ঠিক এক মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়ালো দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় দুই কলেজের শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ছুটে যায় পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com