1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নির্বাচনের তফসিল কাল বা পরশু, ব্যালটে থাকছে না স্থগিত দলের প্রতীক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামীকাল বুধবার বা পরশু দিন বৃহস্পতিবার। এবারের নির্বাচনে ব্যালটে থাকছে না স্থগিত করা কোনো দলের প্রতীক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বুধবার দুপুর সাড়ে ১২টায় সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।সিইসির ভাষণ চূড়ান্ত। কাল–পরশু তফসিল ঘোষণা করা হবে। ভাষণ রেকর্ড হবে বিকেলে।

এরআগে সোমবার বিটিভি ও বেতারকে ভাষণ রেকর্ড সংক্রান্ত চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ভাষণে থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। নির্বাচন ভবনে এসব তথ্য দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আয়োজন করা হবে বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

এদিকে, গত ২৪ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত রেখে প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com