1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

পাবনায় সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির দুই এমপি প্রার্থী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং পাবনা-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় আটঘরিয়া উপজেলার ঘাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তারা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদন্ত ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে যাওয়ার পথে তাদের বহনকারী প্রাইভেটকারটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব আহত হন। একই ঘটনায় গাড়িচালক ও শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী (পিএস) এনামুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করান।

হাবিবুর রহমান হাবিবের ছোট ভাই বিপুল হোসেন বুদু জানান, শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। আটঘরিয়ায় তাদের বহনকারী প্রাইভেটকারটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে আঘাত করলে মুহূর্তের মধ্যেই সেটি দুমড়েমুচড়ে যায়। অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পেয়েছেন এবং আহতদের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com