1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

সিআইডি ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ঢাকা : রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে আফতাব উদ্দিন রিগান নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আমরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।

নিহত এসআই আফতাব উদ্দিন রিগান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটিতে কর্মরত ছিলেন।

তিনি ৩৫তম আউটসাইড ক্যাডেট এসআইয়ে ২০১৭ সালে ট্রেনিং শেষে যোগদান করেন। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে ট্রেনিং করার জন্য ডরমেটরিতে অবস্থান করছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com