1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বান্দরবানে আওয়ামী লীগ কর্মী অপহরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জুলাই, ২০২০

বান্দরবান : বান্দরবানে রুয়াল লুল থাং বম (২৬) নামে আওয়ামী লীগের এক কর্মীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে মোটরসাইকেলে করে হেব্রনপাড়া থেকে জর্ডানপাড়া যাত্রী নিয়ে যাওয়ার সময় তাকে অপহরণ করা হয়। সে সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৫নং ওর্য়াড হেব্রন পাড়ার বাসিন্দা লাল মুন হল বমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহসপতিবার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার কুহালং ইউনিয়নের হেব্রনপাড়ার নিচে ত্রিপুরা জর্ডানপাড়ার দু’জন যুবক রুয়াল লুম বমের মোটরসাইকেল ভাড়া করে তাদের জর্ডানপাড়ায় নামিয়ে দিয়ে আসার জন্য। পরে সে তাদের নিয়ে জর্ডানপাড়া যাওয়ার সময় তাকে অপহরণ করা হয়।
কুহালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার সাংগ্রেম বলেন, দু’জন ত্রিপুরা যুবক জর্ডানপাড়া যাওয়ার জন্য রুয়াল লুম বমের মোটরসাইকেল ভাড়া করে তাকে নিয়ে যায়। এরপর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। পরে শুনেছি তাকে অপহরণ করা হয়েছে। রুয়াল লুম বমের নিজের মোটরসাইকেল ছিল। সে মাঝেমধ্যে ভাড়ায় যাত্রী পরিবহন করত।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর বলেন, রুয়াল লুম বম এলাকায় আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। পাড়ার বিভিন্ন বিষয় নিয়ে সন্ত্রাসীদের সাথে তার দ্বিমত ছিল। সন্ত্রাসীরা এর আগেও তাকে আওয়ামী লীগের রাজনীতি না করার জন্য হুমকি দেয়। আজকে দুপুর পৌনে ১২টার দিকে তাকে অপহরণ করে নিয়ে যায়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, হেব্রনপাড়া থেকে জর্ডানপাড়া যাওয়ার সময় একজনকে অপহরণ করার খবর শুনেছি। তবে আমাদের কাছে পরিবারের কাছ থেকে কোন অভিযোগ এখনো আসেনি। তারপরও আমরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্ততি নিচ্ছি।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com