
মানিকগঞ্জ : মানিকগঞ্জে একদিনের ব্যবধানে আদালত এলাকা ও জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের দুটি পৃথক ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে শহরের কোর্ট এলাকার ২ নম্বর আইনজীবী ভবনের সামনে, শহীদ রফিক সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর, রাত ৭টা ৩৫ মিনিটে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের প্রধান ফটকে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
বিকট শব্দে আশপাশের বাসিন্দা ও পথচারীদের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান এবং এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং বিস্ফোরকধ্বংসকারী ইউনিটও পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
মানিকগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ