1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস, ‘চাঁদাবাজ-ভুয়া’ ‘চাঁদাবাজ-ভুয়া’ স্লোগান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : সন্ত্রাসীদের গুলিতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্যপ্রার্থী শরীফ ওসমান হাদীকে দেখতে গিয়ে জনতার তোপের মুখে পড়েছেন একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ঢামেকের জরুরি বিভাগে আহত হাদীকে দেখে বাইরে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

এ সময় উত্তেজিত জনতা ‘আব্বাস-ভুয়া, চাঁদাবাজ-ভুয়া, সন্ত্রাসী-আব্বাসসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

তখন বিক্ষুব্ধ জনতা তার গাড়ি অবরুদ্ধ করে রাখে। এ সময় তার সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির ছিলেন।

পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিলে তিনি হাসপাতাল চত্বর থেকে বের হতে সক্ষম হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com