1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, জামায়াতের শোক প্রকাশ

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : সুদানের আবেই এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে দলটি।

রোববার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, শনিবার (১৩ ডিনেম্বর) সুদানের স্থানীয় সময় বিকেলে আবেই এলাকায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর এ হামলা ঘটে। এতে ৬ জন নিহত হন এবং আরও ৮ জন গুরুতর আহত হন।

তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত শান্তিরক্ষীদের ওপর হামলা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি নিহতদের আত্মত্যাগে জাতি হিসেবে গর্ব প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, জাতিসংঘের অধীনে বিভিন্ন সংঘাতপূর্ণ দেশে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। কম্বোডিয়া, সাবেক যুগোস্লাভিয়া, পূর্ব তিমুর, সিয়েরা লিওন, সোমালিয়া ও দক্ষিণ সুদানসহ নানা দেশে বাংলাদেশের শান্তিসেনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম ও মর্যাদা আরও সুদৃঢ় হয়েছে।

ডা. শফিকুর রহমান নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতি আহ্বান জানান। বিশ্বশান্তি মিশনে নিয়োজিতদের নিরাপত্তা আরও জোরদার করার আহ্বানও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com