1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

যুদ্ধ না থামালে থাইল্যান্ড-কম্বোডিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি ভেঙে ফেলা হবে: ট্রাম্প

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি তারা শত্রুতা বন্ধ না করে তবে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি ভেঙে ফেলা হবে এবং নতুন করে আরও শুল্ক আরোপ করা হবে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। সাক্ষাৎকারে ট্রাম্প সাংবাদিককে বলেন, ‘আপনার আসার ঠিক ১০ মিনিট আগে, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সঙ্গে নতুন উত্তেজনা নিরসনের জন্য আমি শুল্ককে (হারতিয়ার হিসেবে) ব্যবহার করেছি।’

তিনি বলেন, ‘আমি তাদের বলেছি, যদি তোমাদের যুদ্ধ চলে, তাহলে আমি কেবল আমাদের বাণিজ্য চুক্তিই ভেঙে ফেলব না, বরং তোমাদের দেশের ওপর শুল্ক আরোপ করব।’ তিনি আরও বলেন, ‘আমি ছাড়া আর কেউ এসব করতে পারবে না।’ এর আগে শুক্রবার ট্রাম্প বলেছিলেন, তিনি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং দুই নেতা ২৪ ঘণ্টার মধ্যে শত্রুতা বন্ধ করে শান্তি চুক্তি বাস্তবায়নে ফিরে যেতে সম্মত হয়েছেন। তবে এর পরেও লড়াই অব্যাহত রয়েছে।

গত অক্টোবরে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্পের উপস্থিতিতে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীরা একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। এর অধীনে সীমান্ত সংঘাতের শান্তিপূর্ণ নিষ্পত্তির একটি রূপরেখা তুলে ধরা হয়: ক্রমান্বয়ে উত্তেজনা হ্রাস, আস্থা পুনরুদ্ধার এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক পুনরুদ্ধার।

তবে গত ৭ ডিসেম্বর দুই প্রতিবেশী সীমান্তে ছোট অস্ত্র ব্যবহার করে নতুন সংঘর্ষে লিপ্ত হয়। থাই আর্মি জানিয়েছে, কম্বোডিয়ান বাহিনী ভোরে সীমান্ত এলাকায় থাই অবস্থানগুলোতে গোলাবর্ষণ শুরু করেছিল। এরপর থাই বিমান বাহিনী কম্বোডিয়ার সামরিক অবকাঠামোতে আক্রমণ করে। এরপর দুই দেশই বেশ কয়েকজন হতাহতের খবর দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com