1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

টঙ্গীতে শ্রমিক ছাটাইসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জুলাই, ২০২০

আনু হাসান, গাজীপুর: সারাদেশে শ্রমিক ছাঁটাই ও শ্রমিক নির্যাতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় শুক্রবার (৩জুলাই) মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। সকাল ১০টায় বোর্ড বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ১৪টি দাবি নিয়ে প্রায় ৫ শতাধিক শ্রমিক মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি কফিল উদ্দিন, শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সহ-সভাপতি আকাশ আহমেদ, বাংলাদেশ গার্মেন্টস ফেডারেশন গাজীপুর জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় শ্রমিকরা বলেন, অনৈতিকভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে, ছাটাইকৃত শ্রমিকদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করতে হবে, বকেয়া মজুরি পরিশোধ করতে হবে, লকডাউনের সময় যে সকল শ্রমিক কর্মচারীকে চাকুরীতে নিয়োগ দেয়া হয়নি তাদেরকে সরকারের সিদ্ধান্ত মোতাবেক মজুরি প্রদান করতে হবে, শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করতে হবে, শ্রমিক কর্মচারীদের উপর হামলা মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com