1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার মূল আসামি ফয়সলের বাবা-মা গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : শরিফ ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সল করিম মাসুদের বাবা-মাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ফয়সলের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগমকে (৬০) আটক করা হয়।

র‍্যাব জানায়, একই মামলায় নরসিংদীর তরুয়ার বিল এলাকা থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্রসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় ফয়সাল নামের এক যুবককেও আটক করা হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফয়সল করিম মাসুদ এই দম্পতির তৃতীয় সন্তান। তিনি প্রায়ই আগারগাঁওয়ে তাঁর বোনের বাসায় যাতায়াত করতেন। ঘটনার দিন একটি ব্যাগ নিয়ে ওই বাসায় ওঠেন ফয়সল। পরে বাসার চিপা দিয়ে কালো রঙের ব্যাগটি ফেলে দেন এবং আবার তাঁর ভাগনেকে দিয়ে সেটি নিয়ে আসেন। এ ছাড়া ব্যবহৃত দুটি মোবাইলের একটি তিনি বাসার ছাদ থেকে ফেলে দেন এবং অন্যটি তাঁর মা হাসি বেগমকে দেন। পরে সেখানেই বাবা-মায়ের সঙ্গে তাঁর দেখা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই দিন বাসা থেকে চলে যাওয়ার পর হুমায়ুন কবির ও তাঁর স্ত্রী তাঁদের ছোট ছেলে হাসান মাহমুদ বাবলুর কেরানীগঞ্জের বাসায় যান। সেখানে তাঁরা জুরাইন এলাকা থেকে কেনা দুটি নতুন সিম ব্যবহার করছিলেন।

গ্রেপ্তার হওয়া বাবা-মাকে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com