1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

বিএনপি-জামায়াতসহ ৫ দলের প্রার্থীকে জরিমানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ফেনী-২ আসনের বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এবি পার্টি ও জেএসডির পাঁচ প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ফেনীতে এটিই প্রথম আচরণবিধি লঙ্ঘনের ঘটনা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে রাজনৈতিক দলের সকল ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও প্রচার-প্রচারণার পোস্টার অপসারণ না করায় ফেনী-২ আসনের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঞা, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন  বলেন, নির্বাচনী পরিবেশ সুন্দর রাখতে ও সবাই যেন আচরণবিধি মেনে চলেন সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫ এর সংশ্লিষ্ট ধারায় পাঁচ প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইতোমধ্যে তাদের প্রতিনিধিরা এসে জরিমানার অর্থ পরিশোধ করেছেন। একইসঙ্গে আজ সন্ধ্যার মধ্যে সকল পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র : ঢাকা পোস্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com