1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

গাজীপুর : গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গোডাউনে থাকা বিপুল পরিমাণ ঝুট পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকার ছাপড়া মসজিদ সংলগ্ন ইয়াসিন এন্টারপ্রাইজ নামের ওই ঝুট গোডাউনে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ করে গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন গোডাউনের পুরো অংশে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। মোট পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পানির সংকট থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।

তিনি আরও জানান, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com