1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

আসিফ মাহমুদের পেজ সরিয়ে দিয়েছে ফেসবুক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজটি সরিয়ে দেওয়া হয়েছে। প্রায় ৩ মিলিয়নের বেশি ফলোয়ার থাকা পেজটি পরিকল্পিতভাবে রিপোর্ট ও কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে রিমুভ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে আসিফ মাহমুদ লেখেন, ‘ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট ও ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেজটি (৩০ লক্ষাধিক ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।’

এদিকে, ওসমান হাদিকে কেন্দ্র করে দেওয়া পোস্ট, ছবি ও ভিডিওতে ধারাবাহিক রিপোর্ট ও কপিরাইট স্ট্রাইকের কারণে আরও অনেকের আইডি ও পেজে সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকেও হাদি সংশ্লিষ্ট সব ভিডিও সংঘবদ্ধ রিপোর্ট ও কপিরাইট ক্লেইমের মাধ্যমে সরিয়ে ফেলা হয়েছে।

জুলাই আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আব্দুল্লাহসহ আরও বেশ কয়েকজনের ফেসবুক আইডি ও পেজেও একই ধরনের সমস্যা হচ্ছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ব্যবহারকারী দাবি করেছেন, তাদের প্রোফাইল থেকেও ওসমান হাদি সংশ্লিষ্ট একাধিক ভিডিও রিমুভ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com