1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

ঢাকা : প্রায় দেড় ঘণ্টার চেষ্টার রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে খদ্দর বাজার মার্কেটের ওপর নির্মানাধীন অংশে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, হতাহতেরও কোনও খবর পাওয়া যায়নি।

এর আগে, শুক্রবার বিকেল ৫টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com