1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শেরপুরের তিনটি আসনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

শেরপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে শেরপুর-১ আসনে ৭ জন, শেরপুর-২ আসনে ৫ জন ও শেরপুর-৩ আসনে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

এরা হলেন- শেরপুর-১ (শেরপুর সদর) সংসদীয় আসন-১৪৩ থেকে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সানশিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ, এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লিখন মিয়া, জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মইনুল ইসলাম।

শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) সংসদীয় আসন-১৪৪ থেকে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলাল ও প্রবাসী বিএনপি নেতা ইলিয়াস খান। ইলিয়াস খান বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও দাখিলকৃত তার কাগজপত্রে দলীয় মনোনয়ন সংযুক্ত করা হয়নি।

শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতি) সংসদীয় আসন-১৪৫ থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com