1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

৫ মিনিট বিলম্বে উপস্থিত, মনোনয়নপত্র গ্রহণ না করায় অঝোরে কাঁদলেন প্রার্থী

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : নির্ধারিত সময়ের ৫ মিনিট পর উপস্থিত হওয়ায় শেরপুর-২ (নকলা­-নালিতাবাড়ী) সংসদীয় ১৪৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে পারেননি আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। অনেক অনুরোধের পরও মনোনয়নপত্র গ্রহণ না করায় তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অঝোরে কাঁদেন।

মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আব্দুল্লাহ বাদশা বিকেল ৫টা ৫ মিনিটে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরীনের কার্যালয়ে উপস্থিত হয়ে তার মনোনয়নপত্র জমা দিতে যান। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হওয়ায় ইউএনও তার মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এ সময় আব্দুল্লাহ বাদশা ইউএনওকে বিলম্বের কারণ ব্যাখ্যা করে মনোনয়নপত্র গ্রহণের জন্য অনেক অনুনয়-বিনয় করে অনুরোধ জানান। নিয়মের ব্যত্যয় ঘটনার কারণে এতেও ইউএনও সম্মত নাহলে তার কক্ষেই প্রার্থী আব্দুল্লাহ বাদশা কাঁদতে থাকেন।

আব্দুল্লাহ বাদশা বলেন, ‘রাস্তায় গাড়ির সমস্যার কারণে একটু লেট হয়েছে। তাই নির্বাচন কর্মকর্তাকে ফোন করে বিষয়টি অবগত করেছি। নির্ধারিত সময়ের দুই মিনিট পর আমি উপজেলা পরিষদ প্রাঙ্গনে আসি। কার্যালয়ে প্রবেশ করতে গিয়ে আরও তিন মিনিট লেট হয়।’

তবে ইউএনও রেজওয়ানা আফরীন জানান, ‘প্রার্থীর চোখের পানি আমি বুঝতে পারছি। তবে জাতীয় নির্বাচনে আইনগতভাবে আমার কিছু দায়িত্ব আছে। এর বাইরে যাওয়ার কোনো এখতিয়ার আমার নেই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com