1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

এভারকেয়ারের সামনে কাঁদছেন নেতাকর্মীরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে থাকেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। হাসপাতাল চত্বরে এসে কেউ অঝোরে কাঁদছেন, কেউ চোখের পানি মুছছেন, আবার কেউ একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন। শোক আর আবেগে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই হাসপাতালের সামনে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। খবর পাওয়ার পর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন।

রাজধানীর মালিবাগ এলাকা থেকে হাসপাতালে আসা বিএনপি কর্মী শাফায়েত আহমেদ বলেন, ‘সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ম্যাডামের মৃত্যুর খবরটা পেয়েছি। এক মুহূর্ত আর ঘরে থাকতে পারিনি, ছুটে এসেছি হাসপাতালের সামনে। আমার মতো যারা নেত্রীকে ভালোবাসে তারা সবাই এখানে ছুটে এসেছে, সবাই কাঁদছে।’ আরেক বিএনপি কর্মী রিয়াদুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। তার মৃত্যুর খবরে কেউ ঘরে বসে থাকতে পারে না। আমরা এসেছি, কিন্তু তাকে যেহেতু দেখার সুযোগ নেই তাই বাইরে অপেক্ষা করছে সবাই। সবার চোখে পানি।’

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com