1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

দেশ ও মানুষের কল্যাণে আমার মা নিজের জীবন উৎসর্গ করেছেন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার মা নিজের সমগ্র জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে উৎসর্গ করে গেছেন। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই মন্তব্য করেন।

khaleda tarek2

তারেক রহমান তার পোস্টে বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ এবং ‘বাংলাদেশের মা’ হিসেবে অভিহিত করে বলেন, আজ দেশ এমন একজন অভিভাবককে হারাল যিনি আজীবন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি মায়ের ত্যাগের কথা স্মরণ করে লেখেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম জিয়ার নেতৃত্ব ছিল আপোষহীন।

মায়ের ব্যক্তিগত জীবনের ত্যাগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে তিনি স্বামী ও সন্তান হারিয়েছেন। তার কাছে এই দেশ এবং দেশের মানুষই ছিল প্রকৃত পরিবার ও অস্তিত্বের অংশ। তিনি দেশের মানুষের জন্য জনসেবা ও সংগ্রামের যে অবিস্মরণীয় ইতিহাস রেখে গেছেন, তা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে বলে তারেক রহমান বিশ্বাস করেন। শোকের এই মুহূর্তে পরিবারের প্রতিটি সদস্যের মাঝে ধৈর্য ও সাহস সঞ্চারের জন্য তিনি তার মায়ের আদর্শকে আলোকবর্তিকা হিসেবে বর্ণনা করেছেন।khaleda tarek

বার্তার শেষ অংশে তারেক রহমান দেশবাসীর কাছে তার মায়ের জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার প্রতি দেশের সাধারণ মানুষের গভীর আবেগ, অকৃত্রিম ভালোবাসা এবং বিশ্বজুড়ে যে শ্রদ্ধা প্রদর্শিত হচ্ছে, তার জন্য তিনি এবং তার পরিবার চিরকৃতজ্ঞ। তারেক রহমান তার মায়ের শেষ বিদায়ে শরিক হতে এবং পরিবারের পাশে থাকতে দেশবাসীর সমর্থন ও দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com