1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী সীমান্তে দুই ভারতীয় গরু আটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি যুগ্মসচিব শেরপুরে ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকণ্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকটে ফিলিপাইনে ৩৬৫ পেট্রোল পাম্প বন্ধ স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেক্সিকোতে করোনায় মৃত্যু ৩০ হাজার ছাড়াল

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছেই। দেশটিতে এর মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। খবর সিএনএন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ৩৬৬।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ১৪ জন। ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ১৬৫। এর আগে মেক্সিকো সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে, আক্রান্তের সংখ্যা হয়তো আরও অনেক বেশি।

মেক্সিকোতে এর মধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৫২ হাজার ৩০৯ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৬৯ হাজার ৪৯০টি। অপরদিকে ৩৭৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

লাতিন আমেরিকার দেশগুলোতে প্রথমদিকে করোনায় আক্রান্তের সংখ্যা অনেক কম ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে এসব দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com