1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে সবার নিরপেক্ষতা জরুরি- নির্বাচন কমিশনার

  • আপডেট টাইম :: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

বান্দরবান প্রতিনিধি : আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন যেন কোনোভাবেই ব্যক্তিগত স্বার্থে প্রভাবিত বা বিতর্কিত না হয়, সে বিষয়ে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সৎ, নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের মধ্য দিয়েই একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান পুলিশ লাইনে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে নির্বাচন প্রশিক্ষণরত বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনার। পরে তিনি আলোচনা সভায় অংশ নেন।

সভায় নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচনে সবাইকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। কোনো রাজনৈতিক সংগঠনের ছত্রছায়ায় থেকে কোনো পক্ষে কাজ করা যাবে না। নির্বাচন কমিশন চায়- এই নির্বাচন হোক দেশের ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক জাতীয় নির্বাচন। মানুষের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

অতীতে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত সময়ে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে শুধু নির্বাচন কিংবা নির্বাচন কমিশনই নয়, বরং দেশের প্রায় প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করেছে। এখন থেকেই সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কোনো অবস্থাতেই যেন নির্বাচন বিঘ্নিত, নষ্ট বা বিতর্কিত না হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গঠিত ডিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামিম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com