1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সোমালিয়াকে ইয়েমেনি দ্বীপ দখলের প্রস্তাব দিয়েছে আমিরাত

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত আরব সাগরে অবস্থিত ইয়েমেনের সুকুত্রা দ্বীপ দখল করার জন্য সোমালিয়াকে প্রস্তাব দিয়েছে। সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।

সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমাদ ঈসা আওয়াদ বলেছেন, তার দেশকে ইয়েমেন বিরোধী সৌদি জোটে যোগ দিয়ে সুকুত্রা দ্বীপের ওপর নিজের মালিকানা ঘোষণা করার প্রস্তাব দিয়েছে আবুধাবি।

আওয়াদ তার ঘনিষ্ঠ মহলে আরব আমিরাতের এ প্রস্তাবের কথা জানিয়েছেন। আবু ধাবি বলেছে, সোমালিয়া এ কাজ করতে পারলে দেশটির রাজধানী মোগাদিসুতে আরব আমিরাতের দাতব্য হাসপাতাল শেখ জায়েদকে আবার চালু করা হবে।

সোমালিয়ার নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা দানকারী এই হাসপাতালটি ২০১৮ সালে দু’দেশের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব চরমে উঠলে বন্ধ করে দিয়েছিল আবু ধাবি।

সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, তিনি ওই প্রস্তাবের জবাবে আরব আমিরাতকে বলেছেন, সোমালিয়ার জনগণ মূল্যহীন কোনো বস্তু নয় যে, আবুধাবির অবৈধ আকাঙ্ক্ষা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে। তিনি আরো বলেছেন, সারা বিশ্ব সুকুত্রাকে ইয়েমেনের একটি দ্বীপ বলে জানে।

সুকুত্রা আরব সাগরের মাঝে অবস্থিত একটি দ্বীপ। ভৌগলিক পরিবেশ এবং অদ্ভুত গাছপালার কারণে এই দ্বীপকে ভিনগ্রহবাসীদের দ্বীপ বা ‘এলিয়েন দ্বীপ’ বলা হয়ে থাকে। এটা হর্ন অব আফ্রিকা থেকে ২৪০ কিলোমিটার পূর্বে এবং আরব উপদ্বীপ থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সুকুত্রাসহ ইয়েমেনের মালিকানাধীন চারটি দ্বীপপুঞ্জের আয়তন ৩ হাজার ৭৯৬ বর্গকিলোমিটার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com