1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

জাবির হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ আটক সেই শিক্ষার্থী বহিষ্কার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের কক্ষ থেকে ২১ বোতল মদ জব্দের ঘটনায় ফজলে আজওয়াদ নামে অভিযুক্ত শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে প্রশাসন। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশ পাওয়া ফজলে আজওয়াদ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের (তৃতীয় বর্ষ) শিক্ষার্থী এবং মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী।

আদেশে বলা হয়, ‘হল প্রশাসনের দেওয়া তদন্ত প্রতিবেদন অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (গ) ধারা অনুযায়ী ফজলে আজওয়াদকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষে মাদকদ্রব্য আছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় হল প্রশাসন। এ সময় হল সংসদের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। অভিযানের এক পর্যায়ে কক্ষটির লকার ও বিছানার নিচ থেকে মোট ২১ বোতল মদ জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষার্থী আজওয়াদ জানান, এসব মাদকদ্রব্য জামালপুরের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করেছেন।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে মীর মশাররফ হোসেন হল সংসদে ছাত্রদলের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করেছিলেন আজওয়াদ। তবে তিনি কর্মী নন বলে দাবি করেছে শাখা ছাত্রদল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com