1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না : অর্থ উপদেষ্টা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ভারত ও বাংলাদেশের মধ্যকার বর্তমানে যে উত্তেজনা চলছে, তার কোনো প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না বলে উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মুস্তাফিজকে নিয়ে যেটা ঘটেছে সেটা দুঃখজনক। শুরুটা কিন্তু বাংলাদেশ করেনি। একজন ভালো বিখ্যাত প্লেয়ার খেলতে যাবে, দয়া-দাক্ষিণ্য করে তাকে নেয়নি। হঠাৎ বন্ধ করে দেবে, এটা অপ্রত্যাশিত এবং দুঃখজনক। এটা দুই দেশের কারোই জন্য ভালো নয়। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না।

এই বিষয়ে রাজনৈতিক প্রভাব পড়বে কি না এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার মনে হয়, এখানে ইমোশনাল বিষয় কাজ করেছে। দুই পক্ষই এটা বিবেচনা করবে। আমরা চাই না সম্পর্কের হ্যাম্পার হোক।

অর্থ উপদেষ্টা বলেন, মোস্তাফিজ একজন সেরা খেলোয়াড় সবাই স্বীকার করে, তারাও স্বীকার করে। বাংলাদেশ যে রেসপন্স করেছে এটাই কমপ্লিটলি অ্যাপ্রোপিয়েট। এ ধরনের অ্যাকশান কেউ যদি শুরু করে তাহলে রিয়েকশান হবে।

এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, একটা ক্রিয়া, আরেকটা প্রতিক্রিয়া। ওরা আমাদের খেলোয়াড়কে ডেকে নিয়ে প্রত্যাহার করেছে, সেটার প্রতিবাদে আমরা যা করেছি, আমি মনে করি সেটা প্রপার রেসপন্স। এছাড়াও বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের কথা বলা হয়েছে। আমাদের রেসপন্স অ্যাপ্রোপিয়েট। এটা ওদেরকে ইন্ডিয়ানদেরকেও ভাবাচ্ছে। ইন্ডিয়ান পার্লামেন্টারিয়ান নিজেই বলেছে এটা উচিত না। আমি মনে করি যেখান থেকে এটা শুরু হয়েছে, সেখানে শুভ বুদ্ধির উদয় হবে।  আমরা খেলা চালিয়ে যেতে পারবো, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com