1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

জকসু নির্বাচন: ৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে শিবির সমর্থিত ভিপি, জিএস ও এজিএস

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছয়টি কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে। ঘোষিত ফলাফলে ভিপি, জিএস ও এজিএসসহ অধিকাংশ পদে এগিয়ে রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা নাগাদ ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, নৃ বিজ্ঞান বিভাগ, লোক প্রশাসন বিভাগ ও ফার্মেসি বিভাগের ফলাফল ঘোষণা করা হয়। এরপর ঘোষণা করা হয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগে।

ভিপি পদে ৬টি কেন্দ্রের ৫টিতে এগিয়ে আছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের রিয়াজুল ইসলাম। ৬ কেন্দ্র মিলিয়ে তার প্রাপ্ত ভোট ৫৮৫। নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব ৫২৭ ভোট পেয়েছেন।

জিএস পদে ৬ কেন্দ্রেই এগিয়ে আছেন শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের আব্দুল আলিম আরিফ। তিনি পেয়েছেন ৫৭৭ ভোট। আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৭৭ ভোট।

এজিএস পদেও এগিয়ে আছেন শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের মাসুদ রানা। তিনি পেয়েছেন ৫৫৫ ভোট। ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪৭২ ভোট।

প্রসঙ্গত, ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হওয়ার পরপরই স্থগিত হয়ে যায়। প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় মধ্যরাতে ভোট গণনা শুরু হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি বিভাগগুলোর ভোট গণনা চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে ফলাফল প্রকাশ করা হবে। এর আগে মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com