1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ঘুষের টাকাসহ আটক যশোরের সেই শিক্ষা কর্মকর্তা কারাগারে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ঘুষ লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এম. এম. মোর্শেদ এ আদেশ দেন।

একই সঙ্গে উদ্ধার করা এক লাখ ২০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশও দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম। এর আগে বুধবার বিকেলে নিজ কার্যালয় থেকে এক লাখ ২০ হাজার টাকাসহ আশরাফুল আলমকে হাতেনাতে আটক করে দুদক।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে ‘ট্র্যাপ অভিযান’ পরিচালনা করা হয়। দুদক যশোর কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি দল বুধবার বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালায়।

সূত্র জানায়, বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী গত তিন মাস ধরে তার প্রয়াত স্ত্রী শিরিনা আক্তারের পেনশন সংক্রান্ত ফাইল ছাড় করানোর জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের কাছে ঘুরছিলেন। তবে নানা অজুহাতে ফাইল আটকে রাখা হয়। অভিযোগ অনুযায়ী, প্রথম দফায় ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার পর আবারও টাকা দাবি করা হয়। টাকা না দিলে পেনশনের অর্থ ছাড় করা হবে না বলেও তাকে হুমকি দেওয়া হয়। এমনকি খুলনা বিভাগের এক কর্মকর্তার যোগসাজশে তার স্ত্রীর বেতন কাঠামো (বেসিক) কমিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন নুরুন্নবী।

একপর্যায়ে তিনি দুদক কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগ যাচাই-বাছাই শেষে দুদক কেন্দ্রীয় কার্যালয়ের অনুমোদন নিয়ে ট্র্যাপ অভিযানের সিদ্ধান্ত নেয়। অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেলে ফাইল ছাড় করানোর কথা বলে আশরাফুল আলমের হাতে আরও এক লাখ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এ সময় দুদকের দল সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।

এদিকে, ওই কর্মকর্তার আটকের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন একদল প্রাথমিক শিক্ষক। তারা দাবি করেন, দুদকের অভিযানের কিছু সময় আগে আশরাফুল আলম বাথরুমে গেলে সেই সুযোগে একটি পক্ষ তার টেবিলে টাকা রেখে যায়। পরে তাকে ‘হাতেনাতে আটক’ দেখিয়ে একটি সাজানো নাটক করা হয়েছে বলে দাবি করেন তারা। একই দাবিতে বুধবার রাতেও শিক্ষকরা দুদকের কার্যালয়ে অবস্থান নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com