1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের ৮ সদস্য আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের ৮ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে একটি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও পুলিশ। অভিযানে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে ৮ জনকে শনাক্ত করা হয়। যার মধ্যে তিনজন মাস্টারমাইন্ড বলেও জানা গেছে।

প্রসঙ্গত, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা গ্রহণ করা হবে।

এ পরীক্ষায় অংশ নেবেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন পরীক্ষার্থী। কেন্দ্রে প্রবেশসহ একাধিক বিষয়ে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com