1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ডে শুটারদের চেহারা আরও স্পষ্ট: পুলিশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় শুটারকে নিয়ে নতুন বার্তা দিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নতুন সিসিটিভি ফুটেজ তাদের হাতে এসেছে, যেখানে শুটারদের চেহারা আরও স্পষ্ট। সেগুলো বিশ্লেষণ করে সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে রাজধানীতে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ ক‍্যশৈনু মারমা সাংবাদিকদের এ তথ্য জানান।

তেজগাঁও থানার ওসি বলেন, কী কারণে এ হত্যা, তা নিশ্চিত নয়। তবে সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। এদিকে মুসাব্বির হত্যার ঘটনায় দুই দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্ঙ্খলা বাহিনী। এর প্রতিবাদে আজ রাজধানীর বসুন্ধরা শপিংমল এলাকায় বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এদিন দুপুরে বসুন্ধরা শপিংমলের পেছনের গেটে মুসাব্বির হত্যার বিচারের দাবিতে রাস্তায় নামে এলাকাবাসী ও দলের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ফার্মগেট হয়ে তেজগাঁও থানার সামনে এসে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তারা দ্রুততম সময়ে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, গত বুধবার রাতে রাজধানীর পশ্চিম তেজতুরি পাড়ায় সাবেক এই নেতাকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com