1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

খাগড়াছড়িতে জাতীয় পার্টির ৬১ নেতা-কর্মী বিএনপিতে যোগদান

  • আপডেট টাইম :: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে জাতীয় পার্টির ৬১ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাতে জেলা সদরের কলাবাগান এলাকায় খাগড়াছড়ি আসনের বিএনপি প্রার্থী ও জেলা সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলীয় সদস্যপদ গ্রহণ করেন। একই সঙ্গে ২৬ জন জামায়াত সমর্থকও বিএনপিতে যোগ দিয়েছেন।

বিএনপিতে যোগ দেওয়া সকল নেতা-কর্মী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাসিন্দা। এর মধ্যে জাতীয় পার্টির দীঘিনালা উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মো. চান মিয়া, সহসভাপতি খলিলুর রহমান ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রয়েছেন।

জানতে চাইলে মো. চান মিয়া বলেন, চারদিকে ধানের শীষের জোয়ার দেখে আমরা ৬১ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছি। ভবিষ্যতে নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেব।

জাতীয় পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক মিথিলা রোয়াজা জানান, ৬১ জনের মধ্যে দু-একজন মাত্র জাতীয় পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, বাকিরা দলের কেউ নন। এছাড়া কয়েকজন দল পরিবর্তন করতে পারেন, তবে আসন্ন নির্বাচনে এতে কোনো প্রভাব পড়বে না।

খাগড়াছড়ি জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর ইউসুফ বলেন, আমাদের দলের কেউ বিএনপিতে যোগ দেননি। এই ধরনের প্রচার বিএনপির রাজনৈতিক কৌশল, যা তারা নিয়মিত করে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com