1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

জাবিতে র‌্যাগিংয়ে জড়িত ১১ শিক্ষার্থী বহিষ্কার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে ১১ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এছাড়া, র‌্যাগিংয়ের শিকার হওয়া সত্ত্বেও তথ্য গোপন করার অপরাধে ১৬ শিক্ষার্থীকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়া সাপেক্ষে ১১ শিক্ষার্থীকে বহিষ্কার ও ১৬ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর সিন্ডিকেটের বিশেষ সভায় বহিষ্কারাদেশ ও সতর্ককরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী হারুন অর রশিদ, এনামুল হক তামিম, রাইসুল ইসলাম রাজু, তাওসিফ আব্দুল্লাহ, সালগা রেমা, জাকির হোসেন জীবন, মুহাম্মদ মাহবুবুল আলম, সারাহ বিনতে সালাহ, মাহবুবুল আলম, সায়মা লিমা এবং ফারিহা বিনতে হক।

এর আগে গত বছরের ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থীদের র‌্যাগ দেওয়ার অভিযোগ তোলেন তারা।

এ ঘটনায় শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের আ স ম ফিরোজ উল হাসানের কাছে মৌখিক অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com