1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১, হারালেন ২৩ জন

  • আপডেট টাইম :: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনে ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে ৪১ জনের প্রার্থিতা বৈধ, নামঞ্জুর ২৩, অপেক্ষমাণ ৫ ও একজন প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে কমিশনে প্রার্থিতা ফিরে পেয়ে অনেকেই নির্বাচনী অবস্থা ভালো বলে দাবি করেন। আবার প্রার্থিতা ফিরে না পেয়ে রিটার্নিং কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ করেন কেউ কেউ।

এদিকে, দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম- ৯ আসনের জামায়াত প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন। একই কারণে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর।

মোট ৬৪৫টি আপিলের নিষ্পত্তি হবে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে, প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। এছাড়া নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com