1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন আপীল বিভাগেও স্থগিত

  • আপডেট টাইম :: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

শেরপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুীর প্রার্থীতা আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত আপীল বিভাগেও স্থগিত করা হয়েছে। ১৬ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তার মনোনয়ন বাতিল করা হবে।

সোমবার (১২ জানুয়ারি) শুনানি শেষে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তার প্রার্থীতা স্থগিত করা হয়। নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এ তৃতীয় দিনের আপীল শুনানি শেষে এ স্থগিতাদেশ দেয় ইসি।

এর আগে গত ৩ জানুয়ারি একই কারণে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রথমে তার মনোনয়নপত্র স্থগিত এবং পরে বাতিল ঘোষণা করা হয়। এরপর ৯ জানুয়ারি শুক্রবার মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপীল করেন ফাহিম চৌধুরী।

এ বিষয়ে জানতে ফাহিম চৌধুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

আসনটিতে বর্তমানে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশ প্রতিদ্ব›িদ্বতায় রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com