1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রিপাবলিকান ট্রাম্প।

এরপর থেকেই অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। এরমাধ্যমে গত এক বছরে এক লাখের বেশি ভিসা বাতিল করে নতুন ইতিহাস তৈরি করেছে তারা।

গত বছর বহু মানুষকে হাত পা বেঁধে নিজ দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। যাদের মধ্যে অনেকের বৈধ ভিসা ছিল। ভিসা বাতিলের পাশাপাশি নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে মার্কিন সরকার।

বিজ্ঞাপন

ভিসা বাতিলের ব্যাপারের এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত এক লাখেরও বেশি ভিসা বাতিল করেছে। এর মধ্যে প্রায় ৮ হাজার স্টুডেন্ট ভিসা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আইন প্রয়োগকারী সংস্থার নজরে আসা ব্যক্তিদের ২ হাজার ৫০০টি বিশেষায়িত ভিসা রয়েছে। যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে অপরাধীদের দেশ থেকে বিতাড়িত করার প্রক্রিয়া আমরা অব্যাহত রাখব।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগোট বলেছেন ভিসা বাতিলের ক্ষেত্রে চারটি বিষয় সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এরমধ্যে রয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করা, মদ্যপ্য অবস্থায় গাড়ি চালানো, সহিংসতা এবং চুরি। তিনি জানিয়েছেন, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ভিসা বাতিলের সংখ্যা বেড়েছে ১৫০ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com