1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

বকশীগঞ্জে বিপুল ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ আটক ২

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও বালুরচর নতুন বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক প্রসাধনি সামগ্রী সহ ২ চোরা কারবারি দলের সদস্যকে আটক করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (২)
১৩ ই জানুয়ারি মঙ্গলবার ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে এস আই নিরুপম নাগ এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ডিবি পুলিশের একটি অভিযানিক দল গোলগাঁও
বকশীগঞ্জ থানার গোয়ালগাঁও বালুরচর নতুন বাজার এলাকার সরল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে সরকারি পাকা সড়কের ওপর ব্যাটারিচালিত দুটি অটোতে মজুত করা অবস্থায় এসব ভারতীয় মালামাল উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত হলো শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সিংগা বরুনা ইউনিয়নের জলঙ্গা মাধবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আবু সাঈদ (৩৫) ও আলাল মিয়ার ছেলে সুজন মিয়া (২৮)। জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার গ্রেপ্তারের সততা নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে বলেন, আটককৃতদের কাছ থেকে ২৪টি প্লাস্টিকের বস্তায় থাকা ভারতীয় তৈরি বিভিন্ন প্রসাধনী পণ্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে,পন্ডস ব্রাইট বিউটি অ্যান্টি ডালনেস ফেসওয়াশ ৩ হাজার ৬৪৮ পিস, পন্ডস সুপার লাইট জেল ৮৬৪ পিস এবং গার্নিয়ার ফেসওয়াশ ৪৬৮ পিস। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৭ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com