1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে তৃণমূল পর্যায়ে গিয়ে জনদুর্ভোগের কথা শুনলেন এমপি রাশেদ শ্রীবরদীর কাকিলাকুড়ায় এডকের জীবন গৌরব পদক প্রদান শেরপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২ শেরপুরে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত শেরপুরে নার্সারি মালিক সমিতির কমিটি গঠন মারা গেলেন দুইবারের সাবেক এমপি সাংবাদিক শফিকুর রহমান নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী এমপির বক্তব্যে হাততালি দেওয়া ইউএনও বললেন ‘আমি এখন বিএনপি নেতা’ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেরপুরে নার্সারি মালিক সমিতির কমিটি গঠন

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুর সদর উপজেলা নার্সারি মালিক সমিতির ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত সদস্যদের মতামত ও আহ্বায়ক কমিটির সুপারিশের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

সভায় আহ্বায়ক কমিটির প্রধান মো. ছোহরাব আলীর সভাপতিত্বে সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শফিকুল ইসলাম, সহসভাপতি মো. সুমন মিয়া, সাধারণ সম্পাদক মো. আ. কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম এবং দপ্তর সম্পাদক শাহিন সুমন। কমিটির কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বাদশা মিয়া, সজীব মিয়া, রবিউল হক ও রফিক মিয়া।

সভায় নার্সারি মালিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

নতুন কমিটির মাধ্যমে শেরপুর সদর উপজেলার নার্সারি মালিকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com