1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কারফিউ প্রত্যাহারের পর সংক্রমণ বাড়ছে সৌদি-আমিরাতে

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে করোনাভাইরাসের সংক্রমণ ২ লাখ ছাড়িয়েছে এবং প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতে তা ৫০ হাজার পেরিয়ে গেছে। গত মাসে সম্পূর্ণভাবে কারফিউ প্রত্যাহারের পর থেকে আরব বিশ্বের দুই বৃহত্তর অর্থনীতির দেশটিতে নতুন করে আক্রান্ত বাড়ছে।

মার্চের মাঝামাঝি থেকে দুই দেশই কড়াকড়ি আরোপ করেছিল। বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করায় বাণিজ্যিক প্রতিষ্ঠান ও পাবলিক ভেন্যু খুলে দেওয়া হয়। কুয়েতও একই পথে হাঁটতে থাকে। তবে কাতার, বাহরাইন ও ওমান লকডাউন ঘোষণা করেনি।

উপসাগরীয় অঞ্চলের ছয় দেশের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি সৌদির। সেখানে শুক্রবার ও শনিবার দৈনিক ৪ হাজার একশর বেশি মানুষের করোনা পজিটিভ হয়েছে, মোট ২ লাখ ৫ হাজার ৯২৯ জন। দেশটিতে মোট মৃত্যু ১ হাজার ৮৫৮ জনের। জুনের মাঝামাঝিতে দৈনিক আক্রান্ত চার হাজার ছাড়ালেও তা কমে এসেছিল।

মে মাসে সংক্রমণের চূড়ায় উঠেছিল আরব আমিরাত। ওই সময় দৈনিক প্রায় নয়শ আক্রান্ত হলেও তা কমে দাঁড়ায় তিনশ থেকে চারশর মধ্যে। তবে শুক্রবার ছয়শ ও শনিবার সাতশর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ৫০ হাজার ৮৫৭ জন, তাদের মধ্যে মৃত্যু ৩২১ জনের।

এদিকে বিদেশী পর্যটকদের জন্য দুয়ার খুলে দিচ্ছে আমিরাতের পর্যটন নগরী দুবাই। তাতে আক্রান্ত আরও বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com