1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

টঙ্গীতে শতাধিক পোশাক কারখানার শ্রমিক হঠাৎ অসুস্থ

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় তাদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে টঙ্গী বিসিক এলাকার এমট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ ও ব্রাভো এ্যাপারেলস লিমিটেডে এ ঘটনা ঘটে।

ব্রাভো এ্যাপারেলসের শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো সকাল থেকে কাজ শুরু করেন তারা। এ সময় হঠাৎ করে কারখানার ৫ম তলায় একটা দুর্গন্ধ পাওয়া যায়। এরপর থেকে শ্রমিকরা অসুস্থ হতে শুরু করে। খবরটি ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে কারখানাটির বিভিন্ন ফ্লোরে প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ শ্রমিকদের মধ্যে ‘মা আওয়ার টাওয়ার’ ও ‘আলম টাওয়ারে’ অবস্থিত কারখানার শ্রমিকরাই বেশি আক্রান্ত হয়েছেন বলে শ্রমিকরা জানিয়েছে। তাদের দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজের শ্রমিকরা জানান, দুই দিন আগে গত সোমবার দুপুরের পর কারখানার বেশকিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। গতকালও কারখানাটির কয়েকটি ফ্লোর বন্ধ থাকে। আজ বুধবার সকালে কাজ শুরু করার পর হঠাৎ করে আবারও বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে উভয় কারখানা থেকে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় অনেক অসুস্থ শ্রমিককে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও পার্শ্ববর্তী বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাহিদ সুলতানা বলেন, আক্রান্ত শ্রমিকদের মধ্যে প্যানিক অ্যাটাক, বমি ও শ্বাসকষ্টজনিত সমস্যার লক্ষণ দেখা যাচ্ছে। বর্তমানে অধিকাংশ শ্রমিক আশঙ্কামুক্ত রয়েছেন।

শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আাছে। কেন এমন ঘটনা ঘটছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com