1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

মির্জা আব্বাসকে বিশ্রাম, নাসীরুদ্দীন পাটওয়ারীকে আরও শিখতে বললেন মেঘনা আলম

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন আলোচিত মডেল ও সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব এই মডেল। তিনি বলেছেন, মির্জা আব্বাসের বিশ্রাম নেওয়া এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর আরও শেখা উচিত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঢাকা-৮ আসনের দুই পরিচিত রাজনৈতিক মুখ—মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী—কে উদ্দেশ করে মন্তব্য করেন।

স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, ‘মির্জা আব্বাস আমার সিনিয়র, সম্মান জানিয়ে বলবো নতুনদের জায়গা ছেড়ে দেন, বিশ্রাম নেন। নাসীরুদ্দীন পাটওয়ারী আমার জুনিয়র, আদরের সঙ্গে বলবো, আরও শেখো!’

পোস্টের শেষাংশে তিনি আরও লেখেন, ‘ঢাকা ৮-এ সময় এখন মেঘনা আলমের।’

এর আগে, গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদ–এর কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম। একই দিনে তিনি দলটির পক্ষ থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com