1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

বৃদ্ধের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করলো কিশোর!

  • আপডেট টাইম :: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় আব্দুল খালেক নামের সত্তর বছর বয়সী এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারী) উরফা ইউনিয়নের উরফা পশ্চিমপাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। আব্দুল খালেক ওই এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, একমাত্র মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার পর স্ত্রীও মারা গেছেন অনেক দিন হলো। ফলে কাছে থাকা শ্বশুর বাড়িতে খাবার খেয়ে নিজ বাড়িতে একাই বসবাস করতেন বৃদ্ধ আব্দুল খালেক। মঙ্গলবার রাতে অন্যান্য দিনের মতো শ্বশুরবাড়ি থেকে রাতের খাবার খেয়ে এগারোটার দিকে বাড়ি ফেরেন। সকাল আটটার দিকে প্রতিবেশি এক কিশোর বেড়াহীন একটি চালাঘরে খালেকের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে। পরে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com