1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

জাতীয় পার্টির মেয়র প্রার্থীসহ ১৮ জনের মনোনয়ন বাতিল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

ঢাকা : জাতীয় পার্টির মেয়র প্রার্থী কামরুল ইসলামসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ১৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ভবনে উত্তর সিটির মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম এ তথ্য জানান।

তিনি জানান, উত্তর সিটিতে মেয়র পদে একজন, সংরক্ষিত নারী আসনে দুজন, সাধারণ ওয়ার্ডের ১৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মেয়র প্রার্থী ছয়জন, সংরক্ষিত নারী আসনে ৮৭ জন ও সাধারণ ওয়ার্ডে ৩৫৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ঘোষিত উত্তরের বৈধ মেয়রপ্রার্থীরা হলেন- বিএনপির তাবিথ আউয়াল, আওয়ামী লীগের আতিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক।

উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে ৩ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com