1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নাইজারে সামরিক ঘাঁটিতে হামলায় ২০ জন নিহত, গ্রেপ্তার ১১

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : নাইজারের রাজধানী নিয়ামের দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় ২০ হামলাকারী নিহত হওয়ার দাবি করেছে দেশটির সরকার। একইসঙ্গে ১১ জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় ফ্রান্স, বেনিন এবং আইভরি কোস্টকে দায়ী করা হয়েছে। পাশাপাশি হামলা প্রতিরোধের জন্য রুশ সেনাদের ধন্যবাদ জ্ঞাপন করেছে দেশটি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পরিদর্শন করার পর রাষ্ট্রীয় টেলিভিশনে এই দাবি করেন জেনারেল আবদুরাহমানে তিয়ানি। ফ্রান্স, বেনিন ও আইভরি কোস্ট এখনও এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। এছাড়া হামলার জন্য কোন সশস্ত্র গোষ্ঠী এখন পর্যন্ত দায় স্বীকার করেনি।

নাইজারের প্রেসিডেন্টের মহল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিস্ফোরণ এবং গুলির ঘটনা ঘটেছিল।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রী সালিফু মোডি জানান, হামলা প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়, তার পর আকাশ ও স্থল অভিযান চালানো হয়। এতে চারজন সামরিক সদস্য আহত হয়েছে এবং ২০ জন হামলাকারী নিহত হয়েছে। রাষ্ট্র টেলিভিশন জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ফরাসি নাগরিকও ছিল। ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিয়ানি বলেন, আমরা তাদের ঘেউ ঘেউ শুনেছি, তারা আমাদের গর্জন শুনতে প্রস্তুত থাকুক।

ঘাঁটির সেনা রক্ষা করার জন্য তিনি রুশ সেনাদের ধন্যবাদ জানান। রাশিয়া সামরিক সহায়তা প্রদান করছে দেশটিতে আল-কায়েদা এবং আইএসআইএস-সংক্রান্ত বিদ্রোহ মোকাবিলায়।

জুলাই ২০২৩-এ নির্বাচিত নাগরিক প্রেসিডেন্ট মোহামেদ বাযুমকে উৎখাত করার পর থেকে নাইজার জেনারেল তিয়ানির নেতৃত্বে রয়েছে। নাইজার, মালি ও বুরকিনা ফাসোর সঙ্গে মিলে ‘আলায়েন্স অব সাহেল স্টেটস’ গঠন করেছে। পাশাপাশি দেশটি বিদ্রোহ দমন করতে দেশটি সংগ্রাম করছে। এই বিদ্রোহ তিন দেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং লাখ লাখকে বাস্তুচ্যুত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com