1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সিঙ্গাপুরে আটকে পড়া ১৬২ বাংলাদেশিকে ফেরালো ইউএস-বাংলা

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জুলাই, ২০২০

ঢাকা: কোভিড-১৯ এর কারনে সিঙ্গাপুরে আটকে পড়া ১৬২ বাংলাদেশীকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

মঙ্গলবার (৭ জুলাই) সিঙ্গাপুর থেকে স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে ১৬২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইট অবতরন করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক (জনসংযোগ)  কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিঙ্গাপুর থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারনে গত প্রায় চার মাস সিঙ্গাপুরের বিভিন্ন অঞ্চলে আটকে ছিলো বহু সংখ্যক বাংলাদেশী।

পরে বাংলাদেশ ও সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় সিঙ্গাপুর থেকে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লী, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com