1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বাংলাদেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানবো না: জামায়াতের আমির

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

নওগাঁ : দেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানা হবে না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নওগাঁয় এটিএম মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, এই দেশ শুধু মুসলমানদের নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল-সকলের।

জামায়াতের আমির বলেন, আমার পুরোনো বন্ধুরা আমার ওপর মিথ্যার মিসাইল নিক্ষেপে শরীক হয়েছেন। আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহও তাদেরকে ক্ষমা করে দিন। এই সংক্রান্ত তাদের কোনো অপপ্রচার, অপচর্চার জবাব দেইনি, দেবোও না।

এ সময় সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা দেন জামায়াত আমির। বলেন, কোনো জালিম যেন নারী জাতির দিকে চোখ তুলে তাকাতে সাহস না পায়-সেই পরিবেশ তৈরি করা হবে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে তরুণ-তরুণী, কৃষক-শ্রমিক রাস্তায় নেমেছিল। তারা বেকার ভাতা চায়নি, তারা কাজ চেয়েছে। যুবসমাজকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।

ক্ষমতায় গেলে জমিদারি প্রথার যে রাজনীতি দেশে চলমান, তা বিলুপ্ত করা হবে জানিয়ে তিনি বলেন, যারা দেশের জন্য অবদান রাখবে, আমরা কেবল তাদের যোগ্যতা ও দেশপ্রেম দেখবো। বংশপরম্পরায় নেতা নয়, বরং রিকশাচালকের মেধাবী সন্তানও যেন আগামীর প্রধানমন্ত্রী হতে পারে-সেই দোয়া করেন।

এছাড়াও জামায়াত ক্ষমতায় গেলে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা করবে। কাউকেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলেও জানান জামায়াত আমির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com